নিয়ম ও শর্তাবলী
GEARSBD আপনাকে বিশ্বের শীর্ষস্থানীয় শপিং প্ল্যাটফর্ম থেকে পণ্য ক্রয় ও আমদানি করতে সহায়তা করে। আমরা সরাসরি বিক্রেতা নই; বরং আপনার পক্ষ থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে পণ্য অর্ডার করে থাকি। তাই আমরা সংশ্লিষ্ট শপিং সাইটের বিক্রেতাদের শর্তাবলী মেনে চলতে বাধ্য। GEARSBD থেকে সেবা গ্রহণের পূর্বে অনুগ্রহ করে আমাদের শর্তাবলী একবার পড়ে নিন।
১. অর্ডার করার পূর্বে গুরুত্বপূর্ণ তথ্য
১.১ কিছু পণ্য বাংলাদেশে আমদানি করা নিষিদ্ধ, যা কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন করবে না। আমরা পরামর্শ দিই, এই ধরনের পণ্য অর্ডার না করার জন্য। নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে:
- ওয়াকি-টকি সেট
- ড্রোন, ছুরি
- বীজ
- ইলেকট্রনিক সিগারেট / ভেপ
- ব্যাটারি, পাওয়ার ব্যাংক
- যৌনসামগ্রী
- ভঙ্গুর পণ্য ইত্যাদি
যদি আপনি ভুলবশত এই ধরনের কোনো পণ্য অর্ডার করেন, তবে কোনো রিফান্ড পাবেন না। অধিকাংশ শপিং সাইট এসব পণ্যের ক্ষেত্রে রিফান্ড দেয় না।
১.২ রিফান্ড সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিক্রেতার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১.৩ আমরা অগ্রিম সম্পূর্ণ অর্থপ্রদান করেই পণ্য ক্রয় করি। তাই আপনাকেও সম্পূর্ণ অর্থপ্রদান করতে হবে। অগ্রিম পেমেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্ডার স্থগিত থাকবে।
১.৪ GEARSBD সার্ভিস ব্যবহার করলে পণ্য প্রথমে আমাদের ঠিকানায় পৌঁছাবে, তারপর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব।
২. অর্ডার প্রক্রিয়া
২.১ আমাদের অর্ডার প্লেস করার সময়সীমা সাধারণত ২৪-৪৮ ঘণ্টা। বিশেষ ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে।
২.২ আমরা নিম্নলিখিত ক্ষেত্রে অর্ডার প্লেস করব না:
- প্রকৃত দামের চেয়ে বেশি হলে
- বেআইনি পণ্য হলে
- ব্যক্তিগত শিপিং (যেমনঃ DHL, DPEX, Aramex ইত্যাদি)
- পণ্যের রঙ বা সাইজ ভুল হলে
GEARSBD যে কোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অর্ডার প্লেস না হলে আমরা আপনাকে অবহিত করব এবং আপনার অর্থ ফেরত দিতে পারব অথবা বিকল্প পণ্য ক্রয়ের সুযোগ দিতে পারব।
২.৩ আপনি একাধিক পণ্য অর্ডার করলে প্রতিটি পণ্যের আপডেট আলাদাভাবে পাবেন।
২.৪ একবার অর্ডার কনফার্ম হলে সেটি বাতিল করা সম্ভব নয়।
৩. ট্র্যাকিং
৩.১ আমরা ম্যানুয়ালি ট্র্যাকিং নম্বর প্রদান করি, যা ৫-৭ দিনের মধ্যে পাওয়া যাবে। তবে ছুটির দিন বা বিশেষ অফারের কারণে এটি দেরি হতে পারে।
৩.২ কিছু ক্ষেত্রে সেলার প্রোডাক্ট ডিটেল পরিবর্তন করলে ট্র্যাকিং নম্বর সরবরাহ করা সম্ভব হয় না।
৪. পণ্য প্রাপ্তির সময়সীমা
৪.১ পণ্য পাওয়ার সময়সীমা সাধারণত ২০-৩০ দিন, তবে বিশেষ পরিস্থিতিতে ৪০-৬০ দিন লাগতে পারে।
৪.২ ৯০ দিনের মধ্যে পণ্য না এলে আমরা রিফান্ডের দাবি জানাবো। তবে সেলার রিফান্ড না দিলে, আমরা আপনাকে ফেরত দিতে বাধ্য নই।
৫. ট্যাক্স নীতি
৫.১ কাস্টমস ট্যাক্স পরিশোধ করতে হবে ডেলিভারির আগে।
৫.২ GEARSBD প্রথমে ট্যাক্স পরিশোধ করে, পরে আপনাকে জানানো হয়।
৫.৩ ব্যবসায়িক কারণে আমরা ট্যাক্স রসিদ সরবরাহ করি না, তবে অনুরোধ করলে ছবি দেওয়া যেতে পারে।
৫.৪ মোবাইল, স্মার্টওয়াচ, ভারী পণ্য, জুতা ইত্যাদির ক্ষেত্রে ট্যাক্স পরিমাণ আগে থেকে অনুমান করা সম্ভব নয়।
৬. পণ্য ডেলিভারি
আপনি নিম্নলিখিত ৩টি উপায়ে পণ্য গ্রহণ করতে পারেন:
- ঢাকার ভেতরে হোম ডেলিভারি: ৫০-৩০০ টাকা কুরিয়ার চার্জ প্রযোজ্য।
- ঢাকার বাইরে হোম ডেলিভারি / সুন্দরবন অফিস: ১০০-৩০০ টাকা চার্জ প্রযোজ্য।
- GEARSBD অফিস পিকআপ: সরাসরি আমাদের অফিস থেকে বিনামূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন।
৬.২ আমরা ই-কুরিয়ার, সুন্দরবন এবং GEARSBD ইন-হাউস কুরিয়ার ব্যবহার করি।
৬.৩ সব পণ্য একসাথে না এলে, আংশিক ডেলিভারি চাইলেও কুরিয়ার চার্জ বহন করতে হবে।
৬.৪ প্রতিটি আলাদা ডেলিভারির জন্য চার্জ প্রযোজ্য হবে।
৭. রিফান্ড নীতি
৭.১ ৯০ দিনের মধ্যে পণ্য না পেলে আমরা রিফান্ড প্রক্রিয়া শুরু করব।
৭.২ ভাঙা পণ্যের জন্য আংশিক রিফান্ড পাওয়া যেতে পারে (সেলার নির্ধারিত শর্তে)।
৭.৩ পছন্দ না হলে পণ্য ফেরত দেওয়া যাবে না।
৭.৪ সঠিক প্রমাণ ছাড়া রিফান্ড দাবি করা যাবে না।
৭.৫ রিফান্ডের টাকা GEARSBD অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হবে। চাইলে তা ব্যবহার করা যাবে বা উত্তোলন করা যাবে।
৭.৬ পণ্য দেশে আসার ৭ দিনের মধ্যে ডেলিভারি নিতে হবে, অন্যথায় রিফান্ডের আবেদন গ্রহণযোগ্য হবে না।
৮. গ্রাহক সহায়তা নীতি
৮.১ আমরা ফেসবুক পেজ, সাপোর্ট সেন্টার এবং হটলাইনের মাধ্যমে সাপোর্ট প্রদান করি।
- ফেসবুক পেজ ইনবক্স: প্রতিদিন সকাল ১০টা - সন্ধ্যা ৬টা
- সাপোর্ট সেন্টার: ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের উত্তর
- হটলাইন: শনিবার - বৃহস্পতিবার (সকাল ১০টা - সন্ধ্যা ৬টা)
৮.২ আমাদের সাপোর্ট এজেন্টরা সর্বদা আপনার সহায়তায় প্রস্তুত। দয়া করে ধৈর্য ধরুন এবং নম্রতা বজায় রাখুন।
৯. শপিং সাইট সম্পর্কিত সমস্যা
আমরা পণ্যের গুণমান বা রিভিউর জন্য দায়ী নই। ওয়ারেন্টি সুবিধাও প্রদান করি না।
GEARSBD কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। নতুন আপডেটের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
Fast Delivery
Chances are there wasn’t collaboration and checkpoints, there wasn’t a process.
Best Quality
It’s content strategy gone awry right from the start. Forswearing the use of Lorem Ipsum.
Free Return
True enough, but that’s not all that it takes to get things back on track out there for a text.